মাগুরায় বেসরকারী শিক্ষকদের হুমকি- একই সঙ্গে বেতন স্কেল বাস্তবায়ন অন্যথায় স্কুলে তালা

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায় বেসরকারী শিক্ষকরা বলেছেন, সরকারী কর্মকর্তা কর্মচারীদের সাথে একই সময়ে বেসরকারী শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল বাস্তবায়নের। অন্যথায় শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করে রাখা হবে বলেও হুমকি দেন তারা।

আজ এই দাবি বাস্তবায়নের দাবিতে মাগুরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

সমিতির সভাপতি আইয়ুব হোসেন মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ধলহারা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুজ্জামান সেলিম ও পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ রবি।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেল সরকারী কর্মকর্তা কর্মচারীদের সাথেই প্রদানের দাবি জানান। অন্যথায় শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করে রাখা হবে বলেও হুমকি দেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: