মাগুরাকে শীত থেকে রক্ষার উদ্যোগে শামিল হোন

মাগুরানিউজ.কমঃ

mnএ্যাড. রাজীব মিত্র জয় –

বাড়ছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো শীতে ছিন্নমূল মানুষের কষ্টের শেষ নেই। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শীতের প্রকোপ থেকে রক্ষায় নেই তাদের প্রয়োজনীয় শীতবস্ত্র।

তীব্র শীতের কারণে হাইপারটেনশন, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপও দেখা দিয়েছে। প্রতি বছর এ ধরনের বিপর্যয় আমরা দেখতে পাই। এবারো ব্যত্যয় হবে না। তাই এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি নেয়া জরুরি।

শীতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর বিষয়টি আপ্তবাক্যের মতো শোনালেও এর বিকল্প নেই। সামনের দিনগুলোতে স্বাভাবিকভাবেই শীতের তীব্রতা বাড়বে। আর সেকারনেই ‘মাগুরা নিউজ’র এই উদ্যোগ। আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা অনেক মানুষের উষ্ণতার যোগান দিবে।

আমদের সম্মিলিত প্রচেষ্টা ও  প্রতিটি মাগুরাবাসীর সহযোগীতায় এই শীতে হাসি ফোটাবো সুবিধাবঞ্চিত সবার মুখে। 

আপনার মূল্যবান মতামত ও সহযোগিতা জানাতে ফোন করতে পারেন হট লাইন নাম্বার-  01736 180 789  ও  018 5548 5538  নাম্বারে।

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সমাজকল্যাণমূলক সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের প্রতিটা মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন তবে এই কাজটা আরো সহজ হবে বলে আমাদের বিশ্বাস। সবার সম্মিলিত প্রচেষ্টায় মাগুরার অসহায় শীতার্ত মানুষকে বাঁচানো সম্ভব বলে প্রত্যাশা করছি।

 

সম্পাদক- মাগুরা নিউজ ও প্রধান সমন্বয়কারী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: