মাগুরানিউজ.কমঃ
১৮জন জনপ্রতিনিধির ভোট ছাড়াই আগামী ২৮ ডিসেম্বর মাগুরা জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হবে।
নির্বাচন কমিশনের সর্বশেষ সার্কুলার ও ভোটার তালিকার কারণে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ১৩জনসহ মোট ১৮ জন জনপ্রতিনিধি আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে পারবেন না।
আজ রবিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রম শেষে ভোটার তালিকা সংক্রান্ত নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশনা মোতাবেক এ তথ্য জানান জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।


