মাগুরানিউজ.কমঃ
সহকর্মী শিক্ষক দুলাল চক্রবর্তীর সভাপতিত্বে মাগুরা সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে শোকসভায় বক্তারা জানান- প্রয়াত মুরাদ বিন আনোয়ার প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের বিশেষ করে গরীব ছাত্রছাত্রীদের খোঁজ খবর রাখতেন। তাদের অনেকরই শিক্ষা ব্যায় তিনি নিভৃতে নিজ পকেটে থেকে দিতেন। তার অসমাপ্ত কাজগুলি এগিয়ে নিয়ে যেতে তারা সবাই মিলে মুরাদ স্যারের স্মৃতিতে একটি শিক্ষা সহায়তা ট্রাস্ট তৈরীর প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাগুরা শহরের আদর্শ ডিগ্রী কলেজের ফিনান্স বিভাগের জনপ্রিয় শিক্ষক মুরাদ বিন আনোয়ার গত ৩০ নভেম্বর বুধবার বিকালে মাত্র ৪৯বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।


