মাগুরানিউজ.কমঃ
মাগুরার সীতারামপুরে পরিবেশ সন্ত্রাসের ঘটনা ঘটেছে।
রাতের অন্ধকারে গ্রামের এক যুবকের কলা ক্ষেত নষ্ট করেছে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা।
প্রায় ৩০০ কলা গাছ কেটে ফেলা হয়েছে। এতে আনুমানিক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থ সুমন নামের যুবক।
দীর্ঘদিন ধরে বিদ্যমান এলাকাগত দ্বন্দ্বের কারনে এটি হতে পারে বলে জানান।


