মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের মামলায় ২ আসামি রিমান্ডে

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একব্যক্তি নিহত হওয়ার ঘটনায় গ্রেফতারকৃত ৪ আসামির মধ্যে দুই আসামীকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

সোমবার দুপুরে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফারহা মামুন এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামীরা হলেন মো. সুমন মল্লিক ও সোবহান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক গত ২৭ জুলাই আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত সোমবার(৩ আগস্ট) এ রিমান্ড আবেদনের শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রবিবার (২ আগস্ট) রাতে ডিবি পুলিশ মাগুরার ওয়াপদা থেকে মামলার ১৩ নম্বর আসামি নজরুলকে গ্রেফতার করে। অন্যদিকে, এ মামলার প্রধান আসামি সেন সুমনকে রবিবার সন্ধ্যায় ঢাকার কল্যানপুর থেকে আটক করে র‌্যাব।

সোমবার দুপুরে নজরুলকে আদালতে সোপর্দ করা হয়েছে। সেন সুমনকে এখনও মাগুরা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

আসামি সেন সুমন ও নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক। 

২৩ জুলাই শহরের দোয়ারপাড় এলাকায় দুইগ্রুপের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মমিন ভূঁইয়া নামে এক বৃদ্ধ। গুলিবিদ্ধ হন নাজমা বেগম ও তার গর্ভের শিশু।

২৬ জুলাই নিহত মমিনের ছেলে রুবেল ১৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: