মাগুরার ফরহাদ মীর হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার ফরহাদ মীর হত্যা মামলার প্রধান ০২ (দুই) আসামীকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৫ জুন ২০১৫ তারিখে মাগুরায় সদর থানার ফটকের পাশে প্রকাশ্য দিবালোকে ফরহাদ মীর (২৫) নামের এক যুবককে কুপিয়ে মারাত্নক জখম করে আটককৃত আসামীরা।

পরদিন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরহাদের মৃত্যু হয়। ফরহাদ শহরের পারলা মীরপাড়া এলাকার মাংস বিক্রেতা খায়রুল মীরের ছেলে।

নিহত ফরহাদ মীর (২৫) নামের ওই যুবক মাগুরার ছাত্রলীগ নেতা রাজন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

পরবর্তীতে ২৭ জুন ২০১৫ তারিখে মাগুরা সদর থানায় একটি মামলটি রুজু হয়। মাগুরা থানার মামলা নং-৭৩, তারিখ-২৭/০৬/২০১৫ খ্রিঃ, ধারা-১৩৪/৩৪১/৩০২/৩৪ দঃ বিঃ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিশ্বজিৎ আজ দুপুরে (০১/০৮/২০১৫) মামলার এজাহার নামীয় দুই আসামীকে শহরতলীর নিজনান্দুয়ালী এলাকা হতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, নিজনান্দুয়ালী গ্রামের শেখপাড়ার মহসীন আলীর ছেলে মিলন(২৪) ও মহম্মদপুর উপজেলার আউনারা গ্রামের রওশাদ মিয়ার ছেলে মোঃ ইমরান শেখ(২৫)।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: