মাগুরায় পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে মাগুরায় মন্দিরে মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।প্রতিমাগুলো মনোমুগ্ধকর ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন শিল্পীরা। পাশাপাশি চলছে প্যান্ডেল তৈরি এবং সাজসজ্জার কাজ।

আগামী ৭ অক্টোবর দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের এ মহোৎসব।

এ উপলক্ষে গতকাল জেলার সকল পূজা কমিটির নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। দুপুরে মাগুরা পুলিশ লাইন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মাগুরার পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ জানান, শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা উদযাপনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আয়োজক কমিটিকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়, থানা পাড়া পূজা কমিটির সভাপতি এপিপি এ্যাড. রতন কুমার মিত্র, সদর থানার ওসি অজমল হুদা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. প্রদ্যুৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক এ্যাড. সনজিৎ কুমার বিশ্বাসসহ জেলার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির কমিটির নেতৃবৃুন্দ।

সভায় জানানো হয়, জেলায় এ বছর মোট ৫৮৮ টি মন্দিরে দূর্গাপূজা অনিুষ্ঠিত হচ্ছে। সকল মন্দিরের নিরাপত্তাসহ পূজার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: