মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরে আজ (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইমপ্যাক্ট প্রকল্পের বায়োগ্যাস প্লান্ট ও প্রশিক্ষণের উদ্ধোধনী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: রিয়াজুল আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুল হামিদ খান, যুব উন্নয়ন উধিদপ্তরের প্রকল্প পরিচালক (ইমপ্যাক্ট ) ফেজ-২ ।
এসময় আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি বিমলেন্দু শিকদার, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক বিপ্লব রেজা বিকো, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলি রেজা খোকন প্রমুখ।


