শিল্প নগরী মাগুরা, আর কত অপেক্ষা ?

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-

একনেকে অনুমোদনের ১৬ বছর পরও মাগুরায় গড়ে ওঠেনি বিসিক শিল্প নগরী। এতে প্রয়োজনীয় জায়গা ও ঋণ সুবিধার অভাবে বিনিয়োগ করতে পারছেন না স্থানীয় ব্যবসায়ীরা।

পাশাপাশি বেসরকারিভাবে ব্যক্তি মালিকানায় কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি না হওয়ায় বেড়েই চলেছে জেলার বেকার সমস্যা।

মাগুরা শহরের পুলিশ লাইন পাড়ার আবাসিক এলাকায় গড়ে উঠেছে প্লাস্টিক কারখানা। বিভিন্ন ওষুধ কোম্পানির কৌটা ও চামচ তৈরি হয় এখানে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, জেলায় বিসিক নগরি গড়ে উঠলে ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি গড়ে উঠতো ছোট-বড় অনেক প্রতিষ্ঠান।ফলে কর্মসংস্থানের সুযোগ হতো এখানকার মানুষদের। এক সময় জেলায় ব্যক্তি মালিকানায় বিভিন্ন প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলেও পৃষ্ঠপোষকতার অভাবে সেসব প্রতিষ্ঠানের অনেকটাই থেমে গেছে মাঝপথে। এজন্য জেলায় বিসিক নগরীর প্রয়োজনীয়তার কথা বলেছেন স্থানীয়রা।

ছোট-বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মতো জেলায় উদ্যোক্তা সংখ্যা অনেক। এদের অনেকেই এরইমধ্যে বিসিক শিল্প নগরি গড়ে তোলার জন্য আবেদন করেছেন বলে জানান বিসিকের এক কর্মকর্তা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: