মাগুরা জেলা বিএনপির আহবায়ক নিতাই রায় চৌধুরীর পদত্যাগ । maguranews.com

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী মাগুরা জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন।

গত ২১ আগস্ট রাতে দলীয় চেয়ারপারসনের কাছে লিখিতভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি পদত্যাগের বিষয়টি স্বীকার করেন।এর আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য কাজি সালিমুল হক কামাল, নিতাই রায়কে অযোগ্য হিসেবে আখ্যা দিয়ে কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেন।

নিতাই রায় চৌধুরী গত আটমাস ধরে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক নিতাই রায় চৌধুরীকে সহ-সভাপতি নির্বাচনের পাশাপাশি জেলা কমিটির সাবেক সভাপতি কাজি সালিমুল হক কামালকে কার্যকরি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

কিন্তু জাতীয় পার্টির সাবেক নেতা এবং তৎকালিন এরশাদ সরকারের মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরীর কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তির মাধ্যমে বিএনপিতে পাকাপোক্ত অবস্থান নিজেদের জন্য অশনিসংকেত হিসেবে মনে করে কাজি সালিমুল হক কামালের সমর্থকেরা। গত শনিবার মহম্মদপুরে নিতাই রায়ের কুশপুত্তলিকা দাহ করে। একই সাথে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে।

এর আগে, ১০ আগস্ট তারিখে দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে অগ্রহণযোগ্য এবং এক-এগারোর সময়ে বিতর্কিত ভূমিকার বিষয়টি উল্লেখ করে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে জেলা বিএনপির সাবেক সভাপতি কাজি সালিমুল হক কামাল পদত্যাগ করেন।

এদিকে মাগুরায় নিতাই রায়কে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনরত নেতাকর্মীরা নিতাই রায়ের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের বিষয়টিকে তাদের বিজয় হিসেবে দেখলেও এ্যাড. নিতাই রায় বলেছেন ভিন্ন কথা।

এ বিষয়ে জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলেন, একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ একাধিক পদে থাকলে সংগঠন ক্ষতিগ্রস্ত হয় যে কারণেই তিনি জেলা কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: