বাল্যবিবাহমুক্ত মাগুরার ধনেশ্বরগাতি : বাকি ৩৫ এবছরই

মাগুরানিউজ.কমঃ         

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার শালিখা উপজেলার  ধনেশ্বরগাতি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সিংড়া তালখড়ি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা প্রশাসক মুহ. মাহবুবুর রহমান এ ঘোষণা দেন।

তিনি বলেন, শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হলো। পর্যায়ক্রমে শালিখা উপজেলার সাতটি ইউনিয়নসহ মাগুরা জেলার ৩৬ টি ইউনিয়নই ২০১৬ সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে।

বাল্যবিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিন উদ্দিন। সহকারী কমিশনার (ভূমি) সালমা সেলিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার আজিম আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইব্রাহিম বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াসুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলার মহিলাবিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধনেশ্বরগাতি ইউপি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, রণজিত কুমার, প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাস, শংকর বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করে বেসরকারি স্বেচ্ছাসেবি সংগঠন শিশু নিলয় ফাউন্ডেশন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: