মাগুরানিউজ.কম:
মাগুরায় মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত সুব্রত বিশ্বাস চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে মারা গেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার নহাটা এলাকায় নসিমনের ধাক্কায় দেবাশীষ বিশ্বাস (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সুব্রত (২৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় যাবার পথে রাতে মারা যান সুব্রত। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে।


