মাগুরার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জেলা পরিষদ

মাগুরানিউজ.কম:

mn

মুক্তিযুদ্ধের সময় ছিলেন টগবগে যুবক রাজ্জাক এখন বয়সের ভারে নূহ্য। কিন্তু আত্ম সম্মানবোধ হারাননি একটুও। যে হাতে পাকিস্থানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেই হাত থেকে কখনো কোন সাহায্য নিতে রাজী হননি। বুধবার তিনি মাগুরায় এসে  মাগুরা জেলার ৪ উপজেলার ৪২জন বীর মুক্তিযোদ্ধার সাথে গ্রহণ করলেন জেলা পরিষদের দেয়া সংবর্ধনা।

এ সংবর্ধনায় তিনি বলেন- অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময় সাহায্য দেয়া হয়। যা খুবই আপত্তিকর শব্দ। দেশের শ্রেষ্ঠ সন্তানদের অস্বচ্ছল বলা হলে দেশই তো অপমানিত হয়। যে দেশের জন্য জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেদেশে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন আপত্তিকর উপমা ব্যবহারের তিনি ঘোর বিরোধী। এজন্য আজকের অনুষ্ঠানের ব্যানারে অস্বচ্ছল কথাটি লেখা হয়নি দেখে তিনি  খুশি হয়েছেন। 

মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন- যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এটাই বড় পাওয়া। এখান থেকে কে কি দিলেন তা দেখার প্রয়োজন নেই। ফুল দিয়ে আমাদের সম্মানিত করা হয়েছে এটাই আমাদের কাছে বড় পাওয়া। 

জেলা পরিষদ মিলনায়তনে জেলার ৪২জন মুক্তিযোদ্ধাদের হাতে ফুল, খাবার ও নগদ ২ হাজার টাকা সম্মানি তুলে দিয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী ও বীর মুক্তিযোদ্ধা সদর উপজেলা চেয়রম্যান মো. রোস্তম আলী প্রমুখ।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের নানা কর্মসূচীকে ধন্যবাদ জানান বক্তারা।

মুক্তিযোদ্ধারা জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলামকে অনন্য এ আয়োজনের জন্য সাধুবাদ জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: