মাগুরায় বিয়ের প্রলোভনে প্রতারণার মামলায় চার্জশিট দাখিল

মাগুরানিউজ.কম:

magura_map

মাগুরায় কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই লিটন মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাহিস্ট্রেট আদালতে শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের আঃ মান্নান বিশ্বাসের ছেলে মোঃ খালিদ হাসানের নামে বুধবার এ চার্জশিট দাখিল করেন।

মাগুরা সদর উপজেলার নাজির আহম্মেদ ডিগ্রি কলেজের এক ছাত্রী বাদী হয়ে শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের আঃ মান্নান বিশ্বাসের ছেলে মোঃ খালিদ হাসানের নামে সদর থানায় মামলা দায়ের করেন।মামলা  নং-৩৪।

মামলার বিবরণে জানা যায়, খালিদ হাসান একটি বাহিনীতে চাকরিতে যোগদানের আগে থেকেই বাদীর সঙ্গে সম্পর্কের সূত্র ধরে গোপনে একটি মিথ্যা কাবিন নামা করে বাদীর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো ব্যবহার করতো। কিন্তু কিছুদিন পরে বাদী খালিদকে চাপ দিলে সে চাকুরী ৪ বছর পূর্ণ হলে তাকে পুনরায় বিয়ে করবে বলে প্রলোভন দেখায়।

এর সূত্র ধরে গত ১৮ মার্চ বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কলেজ থেকে নিয়ে নড়াইল নতুন বাস টার্মিনালের পাশে ফারুক মোল্যার বাড়িতে নিয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে রাত্রি যাপন করে। পরদিন তাকে বিয়ে করতে বললে সে অস্বীকৃতি জানায়।

পরে উভয় পক্ষের লোকজন সেখানে উপস্থিত হলে সে স্বীকার করে ৪ জানুয়ারি মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়ার আলমগীর অপারেটরের মেয়ে তানিয়াকে বিয়ে করেছে। এ ঘটনা যাচাইয়ের জন্য উভয় পক্ষ সেখানে যাওয়ার কথা বললে খালিদ কৌশলে পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগি বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে খালিদ বাদীকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে বলে জানান।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই লিটন সরকার জানান, মামলাটি তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: