মাগুরানিউজ.কম:
মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে মামুন আলী (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিলেন রুবেল নিজেই।
রুবেল জানান, বেশকিছুদিন ধরে তার নাম ভাঙ্গিয়ে কর্মীদের চিকিৎসাসহ নানা কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদাবাজি করছিল শত্রুজিৎপুর এর আহাদ আলীর ছেলে মামুন। মামুন স্থানীয় একটি পলিটেকনিকের ছাত্র।
আজ দুপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা ইফতেখার আলীর মোবাইলে ফোন করে তার কাছে চাঁদা দাবী করা হয় মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল পরিচয়ে। সন্দেহ হলে ওই প্রকৌশলী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেলকে ফোন করে বিষয়টি জানতে চাইলে রুবেল তখনই নির্বাহী প্রকৌশলীর অফিসে যান। এরপর কল আসা ফোন নম্বরে (০১৭৪৩৫৩৪২১৫) নম্বরে ফোন দিয়ে কৌশলে ওই যুবককে ডেকে নিয়ে আসা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে এ বিষয়ে স্বীকার করে। পরে পুলিশ ডেকে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।


