পাতে মাছ তো লাগবেই। কিন্তু….

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদক-

চলতি বছর মাগুরাতে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় ভরা বর্ষা মৌসুমেও নদীসহ বিভিন্ন জলাশয়ে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকায় স্থানীয় হাটবাজারগুলোতে প্রয়োজনের তুলনায় বিভিন্ন প্রজাতির মাছ কম সরবরাহ হওয়ায় মাছের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। হাটবাজারগুলোতে মাছের সরবরাহ কম থাকার ফলে মাছের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। ব্যবসায়ীরা জানান, এই বর্ষায় মাছের জোগান কম।

চিন্তার ভাঁজ পড়েছে ক্রেতাদের কপালে। শহরেরর বাসিন্দা দেবাশিস রায় বলেন, ‘‘পাতে মাছ তো লাগবেই। কিন্তু দাম যে ভাবে বাড়ছে, কী ভাবে কিনব বুঝতে পারছি না!’’

মাছ ব্যবসায়ীরা জানান, প্রতি কেজি মলা মাছ সাড়ে ৩শ’ টাকা, টেংরা ৫শ’ টাকা, ছোট চিংড়ি ৪শ’ টাকা, শিং ৮শ’ টাকা, কই ৬শ’ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে, চাহিদার তুলনায় আমদানী খুব কম থাকায় অস্বাভাবিক দাম বেড়েছে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্পসহ বিভিন্ন বড় মাছেরও। প্রতিকেজি মৃগেল ১৮০ টাকা থেকে ২৫০ টাকা, রুই ৩০০ টাকা থেকে ৪০০ টাকা, কাতলা ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা ও ইলিশ ৯০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: