মাগুরায় পিতা-পুত্রসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদক-

 

মাগুরার শ্রীপুরের বরালিদহ গ্রামের চাঞ্চল্যকর আব্দুর রউফ হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার মাগুরার সিনিয়র দায়রা জজ বেগম মাহফুজা বেগম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরালদাহ গ্রামের মোহন শেখ (৫০), পারভেজ শেখ (২৫), সুরত আলী (৫৫) ও হাশেম শেখ (৫৭)। এদের মধ্যে মোহন শেখ ও পারভেজ শেখ পিতা-পুত্র। এদের মধ্যে পারভেজ পলাতক রয়েছে।

মাগুরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কামাল হোসেন জানান, ২০১১ সালের ১৪ জুলাই দুপুরে পূর্ব বিরোধের জের ধরে আসামীরা বরালিদহ গ্রামের আহাদ মোল্লার ছেলে আব্দুর রউফকে কুপিয়ে জখম করে। গুরুতর অাহত অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়ার পথে ওই দিন রাতে তার মৃত্যু হয়। ঘটনার দু’দিন পর ১৬ জুলাই নিহত আব্দুর রউফের পুত্র রিপন মোল্লা ৮ জনকে আসামী করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৮ আসামীর নামেই চার্জশীট প্রদান করে।

সাক্ষ্য প্রমাণ শেষে জেলা ও দায়রা জজ বেগম মাহফুজা বেগম আসামীদের মধ্যে মোহন, সুরত আলী, হাসেম ও পাভেজ নামে ৪ আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে পারভেজ পলাতক রয়েছে। আদালত সাক্ষ প্রমাণের ভিত্তিতে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
 
এছাড়া কামরুল শেখ, আজম শেখ, মেজবাউল শেখ ও আশিকুল শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: