মাগুরানিউজ.কম:
মাগুরায় দুপক্ষের সংঘর্ষে নিহত আব্দুল মোমিন হত্যা মামলায় সুমন হোসেন (২৫) ও আব্দুস সোবহান (৩০) নামে ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে আব্দুল মোমিনের ছেলে রুবেল মিয়া এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে।
স্থানীয় প্রভাব ও রাজনৈতিক আধিপত্য নিয়ে শহরের দোয়ারপাড়ে বৃহস্পতিবার যুবলীগ কর্মী কামরুল ভুইয়ার সাথে অপর যুবলীগ কর্মী আলী হোসেন ও আজিবরের বিরোধ সংঘর্ষ হয়। এ সময় নাজমা বেগম নামে অন্তস্বত্ত্বা এক গৃহবধু, আব্দুল মোমিন ও মিরাজ হোসেন নামে আরো দু’জন গুলিবিদ্ধ হয়ে জখম হয়। শুক্রবার রাত ১ টায় মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন নামে মারা যায় আব্দুল মোমিন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী আসাদুজ্জামান জানান, ওই দুই জনকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যা মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ একটি মোটসাইকেল জব্দ করেছে।


