মাগুরায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার সদর উপজেলার লস্কারপুর গ্রাম থেকে ওহিদ হাসান (৩৫) নামে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ওহিদ লস্কারপুর গ্রামের ওবাইদুর রহমানের পুত্র।

মাগুরা সদর থানার ডিউটি অফিসার এসআই আলিমা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ লস্কারপুর গ্রাম থেকে ওহিদকে গ্রেফতার করে।

২০০৮ সালে স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং-এনটিসি-৯৪/৮) করা মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। মামলার রায় ঘোষণার পর থেকে সে আাত্নগোপনে ছিল।

গতকাল সে গোপনে পরিবারের সাথে দেখা করতে আসে। এই খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই আলিমা বেগম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: