মাগুরা শহরের জঙ্গি ও সন্ত্রাস দমনসহ সব ধরনের সামাজিক উন্নয়নে নাগরিক কমিটি

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

মাগুরা শহরের জঙ্গি ও সন্ত্রাস দমনসহ সব ধরনের সামাজিক উন্নয়নে মাগুরা পৌরসভার উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে গঠন করা হবে নাগরিক কমিটি।আজ শুক্রবার সন্ধ্যায় মাগুরা পৌরসভা মিলনায়তনে সুধি সমাবেশ ও মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুলের সভাপতিত্বে সুধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

সুধি সমাবেশে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন রায়, প্রফেসর আব্দুল লতিফ, মাগুরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী ফিরোজ, নারী নেত্রী লিপিকা দত্ত, সমাজ সেবক আব্দুর রউফ মাখন, সমাজসেবক ও ব্যবসায়ী আবুল হোসেন খান প্রমুখ।

পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ‘মাগুরানিউজ’কে জানান, শহরের জঙ্গি ও সন্ত্রাস দমনসহ সব ধরনের সামাজিক উন্নয়নে মাগুরা পৌরসভার উদ্যোগে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদের নিয়ে নাগরিক গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। গঠিত নাগরিক কমিটি আগামী দিনে শহরের সব ধরনের সামাজিক উন্নয়নে কর্মকান্ড পরিচালনা করবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: