দেশজুড়ে আলোচনা- নিখোঁজদের ফেরাতে মাগুরা পুলিশের গান ‘ফিরে আয় খোকা’

মাগুরানিউজ.কম:

mnস্টাফ রিপোর্টারঃ

জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমে যোগ দেওয়া তরুণদের ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিয়েছে মাগুরা পুলিশ। পুলিশের উদ্যোগে লেখা হয়েছে গান। গানের বিষয়বস্তু হচ্ছে, পরিবার মিনতি করছে সন্তানের ফিরে আসার জন্য।

মাগুরা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ বলেন, ‘সাম্প্রতিক জঙ্গি হামলা ও শিক্ষিত তরুণদের এর সঙ্গে জড়িত থাকার প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণার উদ্যোগ নিয়েছে মাগুরা জেলা পুলিশ।’

এরই অংশ হিসেবে গীতিকার লিটন ঘোষকে দিয়ে এ গান লেখানো হয়েছে বলে পুলিশ সুপার জানান।

পুলিশ সুপার বলেন, এরই মধ্যে গানে সুরারোপ করে জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুলের কণ্ঠে রেকর্ডের উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে এর সিডি সারা দেশে জঙ্গিবিরোধী প্রচারণার জন্য সরবরাহ করা হবে। ভিডিওচিত্র ধারণ করে বিটিভিসহ দেশের টিভি চ্যানেলে প্রচারের চেষ্টাও করা হচ্ছে বলে তিনি জানান।

এসপি এহসান উল্লাহ্ আরো বলেন, একটি গোষ্ঠী আমাদের বাঙালি সংস্কৃতিকে আড়াল করে কিছু যুবককে ভুল পথে পরিচালিত করছে। সমাজ, সংসার থেকে তাদের বিচ্ছিন্ন করে বিপথগামী করছে। তারা বাঙালি সংস্কৃতি ও বাঙালির সামাজিক ও পারিবারিক বন্ধন ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাঙালি সংস্কৃতি ও বাঙালির সামাজিক ও পারিবারিক বন্ধন যতদিন অটুট থাকবে ততো দিন অসাম্প্রদায়িক বাংলাদেশ বেঁচে থাকবে। যে কারণে গানের মাধ্যমে বিপথগামী যুবকদের অন্ধকারের পথ থেকে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় তরুণদের জড়িত থাকা এবং তারা সবাই বেশ কিছু দিন ধরে নিখোঁজ ছিল এমন প্রমাণ পাওয়ার পর নিখোঁজ আরো অনেক তরুণের তথ্য আসতে থাকে।গত ২০ জুলাই স্বেচ্ছা নিখোঁজ ২৬১ জনের তালিকা প্রকাশ করেছে র‌্যাব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: