কুয়াকাটা সমুদ্র সৈকতে নিখোঁজ মাগুরা সরকারী কলেজের ছাত্র প্লাবনের মৃতদেহ উদ্ধার

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে শুক্রবার দুপুরে মাগুরা সরকারী সঃ হোঃ শঃ সোঃ কলেজের শিক্ষার্থী প্লাবন আহমেদ নিখোঁজ হয়েছিলেন।সাগরে গোসল করতে নামলে ঢেউ এর তোরে সাড়ে ১২টার দিকে প্লাবন নিখোঁজ হন।নিখোঁজ প্লাবন মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

শুক্রবার দুপুর থেকে প্লাবন নিখোঁজ। তখন থেকে সমুদ্রে অনেক খোঁজা হচ্ছিল। লাশ আজ শনিবার (২৩ জুলাই) সকালে সাগরে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ জানায়,  প্লাবন তাঁর ঢাকার বন্ধু নেওয়াজকে নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন। কুয়াকাটায় সান নামক একটি হোটেলে তাঁরা উঠেছিলেন। আজ শুক্রবার বেলা ১২টার দিকে দুই বন্ধু সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। আধা ঘণ্টা পর সাগরের উত্তাল ঢেউয়ে প্লাবন আহমেদ নিখোঁজ হন।

প্লাবনের চাচাতো ভাই টুটুল জানান,  আজ শনিবার সকালে টুরিস্ট পুলিশ প্লাবনের মরদেহ সাগর সৈকত থেকে উদ্ধার করে। তার পরিবারের সদস্যরা ইতিমধ্যে কুয়াকাটায় পৌঁছেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার লাশ মাগুরায় আনার ব্যবস্থা করা হচ্ছে।

সংগ্রহ করা ছবিতে বন্ধু নেওয়াজকে নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নামার আগে নিজের মুঠোফোনে তোলা সেলফি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: