‘নবগঙ্গা নদী বাঁচাও, মাগুরা বাঁচাও’- আহবানে মাগুরা শহরে মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদক-

মাগুরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী ‘নবগঙ্গা নদী’র অবৈধ দখল উচ্ছেদ, প্রয়োজনীয় খনন ও ময়লা ফেলা বন্ধের দাবীতে আজ সোমবার সকালে শহরে মানববন্ধন করেছে ‘জাগো মাগুরা’ নামে একটি সামাজিক সংগঠন।

‘নবগঙ্গা নদী বাঁচাও, মাগুরা বাঁচাও’ এই শ্লোগান নিয়ে শহরের চৌরঙ্গীর মোড়ে সকাল ১০টায় বিভিন্ন শ্লোগানসম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশ মানুষ ও বিভিন্ন স্কুল-কলেজের  শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব সৈয়দ বারিক আনজাম বার্কি, জনাব আলী আখতার, আব্দুর রউফ মাখন, এটিএম আনিসুর রহমান, এ্যাড. কাজী মিনহাজসহ জাগো মাগুরার নেতৃবৃন্দ।

বক্তারা ঐতিহ্যবাহি নবগঙ্গা নদীর নাব্যতা পুনরুদ্ধার ও এর পরিবেশ সংরক্ষণে কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষ ও সরকারের সংশ্লিষ্ঠ বিভাগের প্রতি আবেদন জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: