স্বপ্নপূরণে উৎসবমুখর শ্রীপুর : অভিনন্দনের জোয়ার

মাগুরানিউজ.কমঃ

mn1বিশেষ প্রতিবেদক-

মাগুরার ঐতিহ্যবাহী শ্রীপুর ডিগ্রি কলেজ জাতীয়করণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সম্মতি পেয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি প্রাপ্ত ৬৪ কলেজের তালিকার মধ্যে শ্রীপুর ডিগ্রি কলেজের নাম থাকায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল মাগুরা নিউজে প্রকাশিত সংবাদ থেকে এলাকাবাসী কলেজের নাম অন্তর্ভূক্ত দেখে এলাকাবাসী ও সকল শিক্ষক-শিক্ষার্থী আনন্দে ফেটে পড়ে।

শ্রীপুরবাসী তাদের দীর্ঘদিনের স্বপ্নপূরণে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহহাব’কে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ জানিয়েছেন এলাকাবাসী ও সূধীজন। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

মাগুরার শ্রীপুরে কুমার নদের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীপুর ডিগ্রি কলেজ। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই কলেজে বর্তমানে দুটি দ্বিতল, একটি তিন তলা ভবন রয়েছে। দুর ‍দুরান্তের শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্যাম্পাসের ভিতরে একটি হোস্টেল রয়েছে। প্রতিষ্ঠালগ্ন হতে সুনামের সাথে শিক্ষা বিস্তার করে আসছে শ্রীপুর ডিগ্রি কলেজ। শ্রীপুরবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন ও দাবি ঐতিহ্যবাহী শ্রীপুর ডিগ্রি কলেজ জাতীয়করণ। 

এ বিষয়ে মাগুরা নিউজ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয় তার প্রতিক্রিয়ায় বলেন, শ্রীপুর ডিগ্রি কলেজ জাতীয়করণ এলাকাবাসীর প্রাণের দাবি ছিল। কলেজ সরকারীকরণে মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি ও মাগুরা-১ আসনের এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা শ্রীপুরবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহহাব তার প্রতিক্রিয়ায় মাগুরা নিউজকে বলেন, আমি আমার মাগুরার মানুষের মাঝে মিশে থাকতে চাই। যারা আমাকে উন্নয়নের সুযোগ করে দিয়েছেন আমি তাদের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই। আমার একটাই লক্ষ- মাগুরার উন্নয়ন। মাগুরাবাসীর সহযোগিতা, ভালবাসা ও আস্থা আমাকে মাগুরার স্বপ্নপূরণে সবসময় অনুপ্রাণিত করে চলেছে। সবার জন্য আমার শুভকামনা রইলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: