মাগুরানিউজ.কমঃ
নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রবিবার দিনভর বৃষ্টিতে ভেসেছে বাংলাদেশ। কিন্তু নিম্নচাপ আরও গভীর হয়ে ওঠার যে আশঙ্কা ছিল, তার থেকে আপাতত মুক্তি। গতিপথ বদলে উত্তর দিকে সরে গেল নিম্নচাপ। বাংলাদেশের স্থলভাগ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকতে ঢুকতে অনেকটাই শক্তি হারিয়ে ফেলছে এই নিম্নচাপ। ফলে সোমবার বৃষ্টির পূর্বাভাস থাকলেও বানভাসি হওয়ার আশঙ্কা কমেছে।


