মাগুরানিউজ.কম:
মাগুরা জেলায় বছরে মাছের চাহিদা ১৮ হাজার ১৩২ মেট্রিক টন। জেলায় উৎপাদন হয় ১৬ হাজার ১১০ মেট্রিক টন। ঘাটতি মেটাতে ২ হাজার মেট্রিক টনের কিছু বেশি মাছ অন্য জেলা থেকে আমদানী করতে হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, জেলা মৎস্য অফিসার চন্দ্র শেখর নন্দী।
জল আছে যেখানে, মাছ চাষ সেখানে-এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৯ জুলাই) থেকে মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।


