মাগুরানিউজ.কম:
ইশ্বর আছেন। আর ইশ্বরের অশেষ দয়ায় বেচে গেলেন সবাই। গত ১৬ জুলাই গঙ্গারামপুর-নড়াইল সড়কের মনোখালী মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি বাস দুর্ঘটনায় পতিত হয়। পাশ্ববর্তী নিচু খালে পানিতে উল্টে যায় বাসটি। স্থানীয়দের নিরলস পরিশ্রম ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতায় তেমন ক্ষয়ক্ষতি ছাড়াই বেঁচে যান যাত্রিরা।
সকাল আনুমানিক ১০টার দিকে এ বাস দুর্ঘটনা ঘটে। হতাহতদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
উদ্ধারের সময় উৎসুক উপস্থিত জনতার সৃষ্টিকর্তার নিকট একটাই প্রার্থনা ছিলো, এ দুর্ঘটনায় কারো জীবন যেনো বিপন্ন না হয়। কোন বড় অঘটন ছাড়াই উদ্ধার পান যাত্রিরা।


