মাগুরানিউজ.কম:
সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার প্রতিবাদে মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক লীগ আজ শনিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ভায়না মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে শেষ হয়।
চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তর্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্মল চ্যাটার্জী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ সম্পাদক পংকজ সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রানা আমীর ওসমান, এ্যাড.আশরাফ হোসেন লিটন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, যুব নেতা আলী আহমেদ আহাদ, নাজমূল হাসান জেন্টেলসহ অন্যরা।
সমাবেশে বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


