মাগুরানিউজ.কম:
বাংলার প্রকৃতিতে বাঙালি ওকদম ফুল যেন একই সূত্রে গাঁথা। কদম ফুলের সুঘ্রাণে প্রতিটি বাঙালিকে করে তোলে প্রকৃতির প্রতি আবেগময়। প্রতিবছরই বর্ষা ঋতুর প্রথম দিকের মাস আষাঢ়েতে ফুটে থাকে কদম ফুল। আর এটাই হলো আবহমান কাল ধরে চলা বাংলার প্রাকৃতিক নিয়ম।
বর্ষার বিরামহীন বর্ষণেই গাছের শাখা-প্রশাখায় সবুজ পাতার আড়ালে অসংখ্য কদম ফুল ফুটে উঠেছে। হলুদ সাদা রংয়ের গোল বলের মত এই ফুলটি এখন শোভা পাচ্ছে কদমের সবুজ গাছে গাছে। বাড়ির আশেপাশে জন্মানো বনবৃক্ষ কদমের গাছে গাছে ফুটে উঠা ফুলের সুগন্ধে মানুষের মনে জাগিয়ে দিচ্ছে এক অনাবিল প্রশান্তি ও বর্ষার অনুভূতি।


