মাগুরানিউজ.কম:
লক্ষ্য খুব বড় ছিল না জ্যামাইকা তালওয়াসের। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে থেমে গিয়েছিল ১২৮ রানেই। গেইল-রাসেল-সাঙ্গাকারা-সাকিবদের জন্য এই রান তাড়া করা খুব কঠিন কিছু ছিল না। কিন্তু ১২৮ রানের জবাব দিতে গিয়েই মহাবিপর্যয়ে পড়ল জ্যামাইকা।
মাত্র ২ রানে প্রথম ৪ ব্যাটসম্যানকে হারিয়ে তাদের জয়ের স্বপ্ন যখন প্রায় ফিকে, ঠিক তখনই ঝলসে উঠলেন সাকিব আল হাসান। তাঁর ৪৭ বলে অপরাজিত ৫৪ রানে ইনিংসেই জয়ের মুখ দেখল জ্যামাইকা। সাকিবকে অবশ্য দারুণ সঙ্গ দিয়েছেন ক্রিস গেইল। নিচের দিকে ব্যাট করা গেইল ২৯ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন। ষষ্ঠ উইকেটে সাকিব আর গেইল জুটি ৮৭ রান তুলেই দলকে পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে।
বল হাতেও সাকিবের অবদান ছিল। ২ ওভারে ২০ রানে নিয়েছেন ১ উইকেট। ব্যাটে-বলে আজ সপ্রতিভ সাকিব হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। মাগুরার ভক্তরা বিরাট খুশি এ খবরে।
সূত্র: ইএসপিএনক্রিকইনফো।


