মাগুরায় ইসলামি ফাউণ্ডেশনের ঈদ পূনর্মিলনীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিহতের আহবান

মাগুরানিউজ.কম:   

mnবিশেষ প্রতিবেদকঃ

ঈদ পূনর্মিলনীতে ইসলামি ফাউণ্ডেশন বাংলাদেশের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী পৃথক পৃথক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মাগুরা শহর, শালিখা এবং শ্রীপুরে।

শহরে বেলা ১২ টায় শহরের ভায়নার মোড় জেলা কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন ইসলামি ফাউণ্ডেশন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উপ-পরিচালক আবদুস সামাদ, সহকারি পরিচালক মনিরুজ্জামান এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রোস্তম আলি।

অন্যদিকে একই সময়ে ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর শাখার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে র‌্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উভয় র‌্যালিতে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

শ্রীপুরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভায় ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, মাওলানা মোঃ আক্তারুজ্জামানসহ আরও অনেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: