সাকিবের সামনে টার্গেট ২০০

মাগুরানিউজ.কম:

mnওয়েব ডেস্কঃ

বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলার জন্য এক দেশ থেকে আরেক দেশ চষে বেড়াচ্ছেন। দেশের হয়েও তার পারফরম্যান্স ছিল উজ্জ্বল। এবার টি-টোয়েন্টিতে এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ২০০তম ম্যাচের সামনে সাকিব। আর একটি ম্যাচ খেললেই প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন সাকিব।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসের হয়ে বর্তমানে টি-টোয়েন্টি মাতাচ্ছেন সাকিব। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে খেলা রয়েছে সাকিবের জ্যামাইকার। সেই ম্যাচেই হয়ত মাইলফলকটি স্পর্শ করতে পারেন সাকিব।

জ্যামাইকার হয়ে টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলেছেন সাকিব। দুটি জয়ের বিপরীতে হার একটিতে। শেষ ম্যাচে বল এবং ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মাগুরার এই ক্রিকেটার। তবুও ম্যাচটি হেরেছিল জ্যামাইকা।

এখন পর্যন্ত ১৫টি ভিন্ন ভিন্ন দলের হয়ে ১৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব। অ্যাডিলেড স্ট্রাইকার্স, বাংলাদেশ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, বার্বাডোজ ট্রাইডেন্টস, ঢাকা গ্লাডিয়েটরস, জ্যামাইকা তালাওয়াস, করাচি কিংস, খুলনা জেলা, খুলনা রয়েল বেঙ্গলস, কলকাতা নাইট রাইডার্স, লেস্টারশায়ার, মেলবোর্ন রেনেগেডস, প্রাইম ব্যাংক ক্লাব, রংপুর রাইডার্স এবং উস্টারশায়ারের হয়ে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন সাকিব।

১৯৯টি ম্যাচের ভেতর ১৮২টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন সাকিব। ১২৩.৩৯ স্ট্রাইক রেটে ৩১৬৫ রান করেছেন সাকিব। ব্যাট হাতে তার সেরা ইনিংস ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে ৮৬ রান অপরাজিত ইনিংসটি। বল হাতেও কম যাননি সাকিব। ১৯৬টি ইনিংসে ৬.৭৪ ইকোনমি রেটে নিয়েছে ২৩২ উইকেট। ত্রিনিদাদের বিপক্ষে ৬ রানে ৬ উইকেটই তার সেরা বোলিং ফিগার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: