মাগুরায় টেম্পুর চাকায় ওড়না জড়িয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় অটোটেম্পুর চাকায় ওড়না জড়িয়ে সুলতানা রহমান লিপি (৪২) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। লিপি সদর উপজেলার বারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

বারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা লুবনা রহমান জানান, আজ বিকাল ৪টার পরে তিনি ও সুলতানা রহমান লিপিসহ মোট ৪জন শিক্ষিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি অটোটেম্পু করে মাগুরা শহরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। টেম্পুটি মাগুরা-মহম্মদপুর সড়কের বরুণাতৈল ব্রিজ এলাকায় পৌছলে লিপির গলায় পেচিয়ে থাকা ওড়নাটি টেম্পুর চাকায় জড়িয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারাত্মকভাবে আহত হন। দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক এ দূর্ঘটনায় নিহত শিক্ষিকা সুলতানা রহমান লিপি মাগুরা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের বড় কন্যা। তার মৃত্যুতে জেলা ও সদর উপজেলা শিক্ষা অফিসার ও সহকর্মিরা শোক জানিয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, এ বিষয়ে সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: