মাগুরানিউজ.কমঃ
নবগঙ্গায় ভেসে গেলো মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী গ্রামবাসীর স্বপ্নের সর্ববৃহৎ বাঁশের সাঁকো। মাগুরা শহর থেকে শহরতলীর পারনান্দুয়ালী গ্রামে যাতায়াত সহজ করার জন্য নবগঙ্গা নদীর উপর নির্মিত বাংলাদেশের সর্ববৃহৎ ‘মাগুরা টু পারনান্দুয়ালী’ বাঁশের সাঁকোটি আজ সন্ধায় ইফতারের আগ মুহূর্তে নবগঙ্গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
গত বছরও অতি বর্ষণে ভাঙনের সম্মুখিন হয়েছিল বাঁশের সাঁকোটি। তারপরও এ বছর আবারো সেতুটি পুনরায় নির্মান করা হয়। সাঁকোটি না থাকায় আবারো পারনান্দুয়ালী গ্রামবাসীর বিশেষ করে শিক্ষার্থীদের শহরে যাতায়াতে আবারো সম্মুখিন হতে নানা প্রতিবন্ধকতার।
ইতিমধ্যেই নৌকা চালু করা হয়েছে মাগুরা টু পারনান্দুয়ালী যাতায়াতের জন্য।
-ছবিতে নবগঙ্গায় ভেসে যাবার আগের মুহূর্তে তোলা মাগুরা টু পারনান্দুয়ালী বাঁশের সাঁকোর ছবি।


