আজ বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
আগামী ৩ জুলাই থেকে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আন্তঃজেলা বাসের অগ্রীম টিকেট বিক্রি শুরু হবে।
শুক্রবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েসনের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ফারুক তালুকদার সোহেল।
তিনি বলেন, বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৫ রমজান (৩ জুলাই) থেকে সকল আন্তঃজেলা বাসের অগ্রীম টিকেট একযোগে বিক্রি শুরু হবে।
বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েসনের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ বলেন, ঈদ উপলক্ষে পরিবহনের ভাড়া বাড়বে না। এবারও গত বছরের ভাড়াই নেয়া হবে। এ ছাড়া সভায়
অ্যাসোসিয়েসনের পক্ষ থেকে টিকেট বিক্রি, টার্মিনাল এলাকায় যানজট নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয় তদারকির জন্য একটি সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ আরো জানান, ৩ জুলাই থেকে গাবতলী ও সায়েদাবাস বাস টার্মিনাল এবং কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে অবস্থিত বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে অগ্রীম টিকেট পাওয়া যাবে।
মহাখালী বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বাসের অগ্রীম টিকেট দেয়া সম্পর্কে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা রুটে সাধারণত অগ্রীম টিকেট দেয়া হয় না। তবে উত্তরবঙ্গ ও সিলেটের কিছু বাসে অগ্রীম টিকেট দেওয়া হবে ১৫ রমজানের পর থেকে। সুনির্দিষ্ট তারিখ দু-এক দিনের মধ্যে জানানো হবে।


