মাগুরানিউজ.কমঃ
আজ সন্ধায় ইফতারের আগ মুহূর্তে নবগঙ্গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে মাগুরা শহর থেকে শহরতলীর পারনান্দুয়ালী গ্রামে যাতায়াত সহজ করার জন্য নবগঙ্গা নদীর উপর নির্মিত বাংলাদেশের সর্ববৃহৎ মাগুরা টু পারনান্দুয়ালী বাঁশের সাঁকোটি।
গত বছরও অতি বর্ষণে ভাঙনের সম্মুখিন হয়েছিল বাঁশের সাঁকোটি।
বিকাল থেকেই বাঁশের সাঁকোটি কচুরির চাপে হুমকির মুখে ছিলো। সাঁকোর উপর দিয়ে সকল প্রকার জনসাধারণের চলাচল আগেই নিষেধ করা হয়েছিল।
হাজারো উৎসুক মানুষের উপস্থিতিতে সন্ধায় ইফতারের আগ মুহূর্তে নবগঙ্গা নদী গর্ভে বিলীন হয়ে গেলো মাগুরা শহর থেকে শহরতলীর পারনান্দুয়ালী গ্রামে যাতায়াতের সহজ রাস্তা নবগঙ্গা নদীর উপর নির্মিত বাংলাদেশের সর্ববৃহৎ মাগুরা টু পারনান্দুয়ালী বাঁশের সাঁকোটি।


