মাগুরানিউজ.কম:
ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরার ক্ষেত্রে সামান্য বিড়ম্বনা থাকলেও অন্যান্যবারের তুলনায় ভালো বলে সন্তুষ্টি জানায় যাত্রীরা।অন্যান্যবারের তুলনায় কম ঝক্কিঝামেলা পোহাতে হয়েছে টিকিট পেতে। এ ছাড়া যাত্রাকালেও ভোগান্তি নেই বললেই চলে। তাই এবারের ঈদের আনন্দটা অন্যরকম হবে বলেই মনে করছে মাগুরা ফেরত যাত্রীরা। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে দল বেঁধে মাটির কাছে ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ।
এবারের ঈদে টানা নয়দিন ছুটি হওয়ায় গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে ঈদ যাত্রা।
এবার টিকিট কালোবাজারি কিংবা বাড়তি দাম নেওয়ার অভিযোগ পাওয়া গেলেও যাত্রীদের তেমন কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। তবে বিলম্বে বাস ছাড়ার অভিযোগ পাওয়া গেছে কিছু সংখ্যক যাত্রীর কাছ থেকে।


