ঈদের রূপচর্চা- মাগুরা শহরের সেলুন-পার্লারে ব্যস্ততা চরমে

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত, কড়া নাড়ছে দরজায়। এরই মধ্যে ঈদের কেনাকাটা অনেকে সেরে ফেলেছেন। বাকী রয়েছে রূপচর্চার কাজ। তাই ভিড় বাড়ছে মাগুরা শহরের সেলুন ও পার্লারগুলোয়। ময়লা পরা জুতো-সেন্ডেল সেলাই ও পালিশের কাজেও ভিড় জমছে মুচির দোকানে। বর্ষা মৌসুমে ঈদ হওয়ায় ছাতার কারিগররাও সমান ব্যস্ত।

ঈদের কেনাকাটার ক্রান্তিলগ্নে নামিদামি পার্লারগুলোতে ছুটছেন রূপ সচেতন তরুণীরা। ঈদের দিন সকলের কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার মধ্য দিয়ে  শিশুরাও মাতোয়ারা হেয়ারকাটে। নারী ও শিশুদের পাশাপাশি তরুনরাও ভিড় জমাচ্ছে জেন্টস পার্লারে। ফেসিয়াল, চুলকাটা, কালার, রিবন্ডিংসহ বিচিত্র সাজে সাজাতে ব্যস্ত পার্লার কর্মীরা। শুরু হয়েছে হাতে মেহেদি রাঙানোর কাজ। গৃহিণী থেকে শুরু করে তরুণী, কিশোরীদের অনেকেই অপেক্ষা করতে দেখা গেছে পার্লারের অভ্যর্থনা কক্ষে।

মেয়েদের পার্লারের পাশাপাশি ব্যস্ত শহরের জেন্টস পার্লারগুলোও। ঈদে নতুন জামা-জুতার  পাশাপাশি শেভ-চুলকাটাসহ দাড়ি ছেঁটে নিজেকে আকর্ষণীয় করতে নরসুন্দরের কাছে ছুটছে সবাই। শহরের অভিজাত এলাকায় ও অলিগলিতে ব্যস্ততম সময় পার করছে সেলুনের কারিগররা। কোন সেলুনেই চেয়ার খালি নেই। ঈদ মৌসুমের বাড়তি গ্রহকের চাপ সামাল দিতে সেলুন মালিকরা বাড়তি কারিগর নিয়োগ করেছেন। ঈদে বাড়তি মূল্য রাখছেন সেলুন মালিকরা তার উপর রয়েছে বখশিসের দাবিও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: