মাগুরাতে কখন কোথায় ঈদ জামাত

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

ধর্মপ্রাণ মুসল্লিরা কঠোর সিয়াম সাধনার মধ্য দিয়ে পবিত্র রমজানের এক মাস অতিক্রম করেছে। মাগুরাতে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতে নামাজ আদায়ের প্রস্তুতিও ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মাগুরা পৌরসভার পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পৌরসভার পক্ষ থেকে মাটি ভরাটের কাজ সম্পন্ন হওয়ায় এ বছর বৃষ্টির পানিতে মুসল্লিরা সমস্যায় পড়বেন না বলে আশা করছেন সংশ্লিষ্ঠরা।

সকাল সাড়ে ৮টায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাতে জেলা প্রশাসক, সদর উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন।

মাগুরা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রইস উদ্দিন ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বলে জানা গেছে।

এছাড়া শহরের দরি মাগুরা, আর্শপাড়া-কারিকর পাড়া, দোয়ারপাড়, পারনান্দুয়ালী, ভায়না, শান্তিবাগ, ঢাকারোড, মীরপাড়া, পারলা, নান্দুয়ালীসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়ার জেলার মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলায়ও ঈদের নামাজের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জেলার প্রায় প্রতিটি ঘরে এখন ঈদের প্রস্তুতি সম্পন্ন। সাধ্যমতো সব পরিবারই নতুন জামা-কাপড় কিনেছে, কিনছে। খাবার তৈরির জন্য কেনা হয়েছে সেমাই, চিনি, দুধসহ সুস্বাদু খাদ্য সামগ্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: