মাগুরাতে রাতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ম্যাচিং পর্বের কেনাবেচা

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদকঃ

ম্যাচিং পর্বে ব্যস্ত মাগুরার তরুনীরা। ইমিটেশন গহনার দোকানে নানা বয়সী নারীদের বিশেষ করে তরুনীদের উপচে পরা ভিড়। দোকানীরা শেষের এই কেনাকাটার নাম দিয়েছেন ম্যাচিং পর্ব। তারা বলেন, শাড়ি বা জামা কেনার পরই সেগুলোর সাথে ম্যাচ করে গহনা কিনতে আসেন সবাই। 

গহনার বাজারে সোনার দামের তর তর করে ঊর্ধ্বমুখী যাত্রার দরুন, সোনার বিকল্প হিসেবে ব্যাপক চাহিদা ইমিটেশনের গহনা।

একদম সোনার মতো দেখতে ইমিটেশন গহনার চাহিদা এখন আকাশচুম্বী। ঈদ উপলক্ষে সেই চাহিদা এখন দেখার মতো। নানা রকম পাথর ও পুঁতির সংযোজনে বাহারি নকশার ইমিটেশন গহনা এই ঈদে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

বিভিন্ন বিপনি বিতানেই পাওয়া যাচ্ছে ইমিটেশনের গহনাগুলো। পাশাপাশি পছন্দ করতে পারেন নানান ধাতব অলঙ্কার বা গোল্ড প্লেটেড অলঙ্কার।

এসবের পাশাপাশি পাওয়া যাচ্ছে হ্যান্ডমেইড কাঠের, মেটাল, পিওর সিলভার, অক্সি-সিলভার, গোল্ড পলিশ, গোল্ড প্লেটেড ইত্যাদির গহনা। এসব গহনার মধ্যে নেকলেস, মাদুলি, ঝুমকা, কানের দুল, ফিঙ্গার রিং, খোঁপার কাঁটা, বাজু, পায়েল, ব্রেসলেট, পায়েল ইত্যাদি রয়েছে। ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ফোরাল, জিওমেট্রিক ইত্যাদি মোটিফ।

মাগুরার প্রায় প্রতিটি মার্কেটেই রয়েছে গহনার দোকান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: