মাগুরানিউজ.কমঃ
ঈদকে সামনে রেখে মাগুরা শহরে বেড়েছে ভিক্ষুক। একটু বেশী রোজগারের আশায় ভিখারীরা ছুটছেন বিভিন্ন মার্কেট শপিংমল, মসজিদের গেট ও বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে। অন্যান্য বারের মত এবারও বিভিন্ন এলাকা থেকে শহরে এসেছে মৌসুমী ভিখারী। নিত্য নতুন ভিখারীর দেখা মিলছে বিভিন্ন মার্কেটগুলোতে। কেউ এসেছে স্ব-পরিবারে, আবার কেউ এসেছে একা।
প্রতিদিন রোজগার করছে ৩শ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত।
শামীম এবং ইউসুফ মৌসুমী ভিক্ষুক। তারা অন্য সময় ব্যবসা করে বলে জানায়। একটু পুজি বাড়ানোর জন্য তারা ঈদের সময় এ ব্যবসায় নেমেছে। প্রতিদিন তাদের রোজগার ২শ থেকে ৪শ টাকা।
সোলেমান নামে এক ভিক্ষুক বলে, ‘২০ বছর যাবৎ অমি এ পেশায় আছি। যেরম ধান্দার আশা করছিলাম এবার সেরম হয়নাই। বাইরে থেকে প্রায় ৩ গুণ ভিখারী শহরে প্রবেশ করায় আয় রোজগার কমেছে। তবে ঈদের কারনে যা একটু বেড়েছে। প্রতিদিন ৪শ থেকে ৫শ টাকা রোজগার হয়। এ দিয়ে কোন মত দিন চলে।’


