জঙ্গিদের ভিডিও পোস্ট, লাইক, শেয়ার করলে ব্যবস্থা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যমে আইএস, উগ্রপন্থী কিংবা জঙ্গিবাদ সমর্থনে কোনো ধরনের ভিডিও, ছবি, কোনো বার্তা আপলোড, শেয়ার, কমেন্ট অথবা লাইক দেওয়া তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি) দণ্ডনীয় অপরাধ। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তথ্য ও প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে আরও সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিয়ে তিনজন বাংলাদেশি একটি ভিডিও বার্তা ছেড়েছেন বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করা যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। ভিডিওটি প্রকাশের পর বুধবার পুলিশ হেড কোয়াটারের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো জঙ্গি তৎপরতার সমর্থনে যেকোনো ধরনের কনটেন্ট আপলোড, শেয়ার করা এমনকি তাতে লাইক দেওয়া এবং তার সমর্থনে কমেন্ট করাও আইসিটি অ্যাক্ট অনুযায়ী অপরাধ। যারা এগুলো করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ইতোমধ্যে নজরদারি শুরু হয়েছে বলে জানান একেএম শহিদুর রহমান।

শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে বন্দুকধারীরা হামলা চালিয়ে যে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে তাদের মধ্যে নয়জন ইতালি ও সাতজন জাপানের নাগরিক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: