মাগুরায় মশলার দাম উল্টোপথে

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

অভিজাত খাবারে দেয়া মশলার নাম আলু বোখারা। পোলাও, বিরিয়ানি, রোস্ট, সালাদ ও আচারসহ নানা খাবারে আলু বোখারার দেয়া হয়। ঈদকে সামনে রেখে এই আলু বোখারার কদর বেশ বাড়ছে। আর এই সুযোগে খুচরা ব্যবসায়ীরা বেশি দামে ক্রেতাদের পকেট কাটছে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। শুধু আলু বোখারাই নয়, পাইকারি বাজারের সঙ্গে খুচরায় মশলার দামে বেশ তফাৎ দেখা গেছে। নিয়ন্ত্রণেও নেই কোনো ব্যবস্থা। ফলে যে যার ইচ্ছেমতো দামে এসব মশলা বিক্রি করছে।

পাইকাররা জানান, মশলার চাহিদা বেশি হয় কোরবানির ঈদে। তবে অন্যান্য সময়ের চেয়ে রোজার সময় মশলার চাহিদা বাড়ে। চাহিদা বাড়লেও দেশের পাইকারি বাজারে মশলার সংকট নেই। ফলে দাম বাড়ার কোনো যুক্তি নেই। বরং আগের চেয়ে মশলার দাম অনেকটা কম।

তারা আরও জানান, ঈদকে সামনে রেখে বাজার থেকে যেসব খুচরা ব্যবসায়ীদের মশলা নেয়ার কথা, তারা তা নিয়ে গেছে। এখন এখানকার বাজারে মশলার দোকানগুলোতে খুচরা ব্যবসায়ীরা খুব কম ভিড় করবে। তবে এলাকার স্থানীয়রা ঈদের আগের দিন পর্যন্ত মশলা কিনতে ভিড় করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: