মাগুরা শহরে দুই গ্রুপের সংঘর্ষ। অন্তঃস্বত্ত্বা গৃহবধু সহ গুলিবিদ্ধ তিন

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে সংঘর্ষে নাজমা খাতুন (৩০) নামে এক অন্তসত্বা গৃহবধু বন্দুকের গুলিতে গুরুতর আহত হয়েছে। একই সঙ্গে মিরাজ ও মমিন নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসিরা জানিয়েছে, গত ছয় মাস ধরে শহরের দোয়ারপাড় এলাকায় কামরুল ভুইয়া এবং আজিবর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রতিপক্ষরা কামরুল ভুইয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি ছোড়া গুলিতে কামরুল ভুইয়ার বড় ভাই বাচ্চু ভুইয়ার স্ত্রী নাজমা খাতুনের পেটে এবং মিরাজ (২৮) ও মমিন (৩০) নামে দুই যুবকের পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তঃস্বত্ত্বা গৃহবধুর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে।

এদিকে এই ঘটনার পরপর কামরুল ভুইয়ার সমর্থকেরা আজিবরের একটি মটর সাইকেল সহ দুটি মটর সাইকেল পুড়িয়ে দিয়েছে বলে যুবলীগ কর্মী আজিবর দাবি করেছে।

উল্লেখ্য, এর আগে বুধবার বিকালে একই ঘটনার সূত্র ধরে আলমগির (২৫) নামে এক যুবক প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আসাদুজ্জামান জানিয়েছেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি, তবে দোষীদের আটকের চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: