মাগুরায় দুপক্ষের সংঘর্ষ। সংঘর্ষ থামাতে শতাধিক রাউন্ড গুলি

মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ মাগুরানিউজকে জানান, শুক্রবার সকালে বেরইল পলিতা ইউনিয়নের ডহরসিংড়া গ্রামে এ সংঘর্ষের সময় দুই পক্ষের অন্তত ৪০টি বাড়িঘরে ভাংচুরের পাশাপাশি লুটপাটের অভিযোগ পেয়েছেন তারা।

আহতদের মধ্যে ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জরুরি বিভাগের ব্রাদার নির্মল কুমার বিশ্বাস মাগুরানিউজকে জানান।

হাসপাতালে ভর্তি এনামুল ও রাজিব মাগুরানিউজকে বলেন, এলাকার আধিপত্য নিয়ে ডহরসিংড়া গ্রামের লুৎফর রহমান ও শফিকুল ইসলাম শফিকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে তিনদিন আগে একপক্ষের দুজন প্রতিপক্ষের হামলার শিকার হলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

এরপর শুক্রবার সকালে উভয়পক্ষ প্রস্তুতি নিয়ে প্রতিপক্ষের ৪০/৫০টি বাড়িঘরে হামলা করে এবং ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।

সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় শত্রুজিৎপুর ও রাজাপুর ফাঁড়ি এবং সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে সদরের ওসি আছাদুজ্জামান মুন্সি জানান।

তিনি জানান, প্রায় চার ঘণ্টা ধরে চলা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ থামাতে পুলিশকে প্রায় দেড়শ রাউন্ড গুলি ছুড়তে হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: