মাগুরার মন্দিরে সিসি ক্যামেরা ও নিরাপত্তায় চৌকিদার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

মাগুরা জেলার সব মন্দিরে স্থাপন করা হচ্ছে সিসি টিভি ক্যামেরা। মন্দিরের চারপাশে করা হচ্ছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। এ ছাড়া প্রতিটি মন্দির ও এগুলোতে দায়িত্বরত পুরোহিতদের নিরাপত্তার জন্য ভিলেজ ডিফেন্স পার্টির পাশাপাশি সব সময় দায়িত্বে থাকবে দুইজন করে চৌকিদার।

দুপুরে মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর কালিপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার এহসান উল্লাহ।

মাগুরা জেলা পুলিশ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সনজিৎ কুমার বিশ্বাস।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শনকুমার রায়, মাগুরা সদর থানার ওসি আজমল হুদা, গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পার্থসারথী বিশ্বাস প্রমুখ।

সভায় বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, ধর্মীয় নেতা, শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, সমাজসেবক বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে মতামত দেন।

সন্ত্রাসবিরোধী এ মতবিমিয় সভার আগে গত কয়েকদিনে পুলিশ সুপার জেলার প্রায় সব মন্দির পরিদর্শন করে পুরোহিতদের সঙ্গে কথা বলেন।

পুলিশ সুপার জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতাদের সহায়তায় জেলা পুলিশ আগামী এক সপ্তাহের মধ্যে সব মন্দিরে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত বাতি (আলো) স্থাপনের কাজ সম্পন্ন করবে। ভিলেজ ডিফেন্স পার্টির পাশাপাশি প্রতি মন্দিরে পুরোহিতদের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করবেন দুইজন করে চৌকিদার। এ ছাড়া থাকবে পুলিশি টহল।

পুলিশ সুপার আরো জানান, এ আগে সার্বিক নিরাপত্তার জন্য মাগুরা শহরসহ জেলায় বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ৫০০ সিসি ক্যামেরা, হাইওয়ে ও গুরুত্বপূর্ণ সড়কে স্থাপন করা হয়েছে নয়টি পুলিশ বক্স, ৪০-এর উপরে পুলিশ রোড ব্যরিকেড ও ইনফরমেশন বোর্ড।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: