মাগুরানিউজ.কমঃ
শুধু আজই নয় আগামী দুইদিনও থাকবে তুমুল বৃষ্টি। ভারীবর্ষণের এই খবর জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। ভারী বর্ষণের কারণে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে আর দক্ষিণাঞ্চলে নৌবন্দরগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
রবিবার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত সারাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়েছে।
গতকালও সারাদিনই ছিলো বৃষ্টিমুখর। তবে ঈদের দিনগুলোতে বৃষ্টি থাকবে কিনা সেই বিষয়ে তথ্য আগামীকাল জানা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


