মাগুরানিউজ.কমঃ
ইতালির সঙ্গে জার্মানির ফুটবলীয় শত্রুতাটা বহু পুরনো। এখন পর্যন্ত কোন টুর্নামেন্টে ইতালিকে হারাতে পারেনি জার্মানি। এই ইউরোতেই শেষবারের মোকাবেলায় জার্মানিকে চোখের জলে বিদায় করে দিয়েছিল আজ্জুরিরা। দু’দলের ঝুলিতে রয়েছে চারটি করে বিশ্বকাপ। তাই অনেকটা ফাইনালের আমেজই পাওয়া যাবে এ দুদলের কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে।
সেমিফাইনালে ওঠার মিশনে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুদল। ১১ জন ফুটবলারের ১টি করে হলুদ কার্ড থাকায় একটু চিন্তাতেই থাকতে হচ্ছে ইতালির কোচ কন্তেকে। কেননা এই ম্যাচে সেই ১১ জনের কেউ হলুদ কার্ড খেলেই সেমিতে খেলতে পারবেন না। তার উপর ডি রসির ইনজুরির কারণেও তাকে পাচ্ছে না বুফনরা।


