মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের পিটিআই স্কুলের সামনে বাসের ধাক্কায়য় ইকলাস হোসেন নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা পিটিআইয়ের সামনে যাত্রীবাহী একটি বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী ইকলাস হোসেনের মৃত্যু হয়।
তার বাড়ি মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার নির্মল কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


